Dua

Ayat al-Kursi

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
বাংলা উচ্চারণ

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল-হাইয়্যুল-কাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম। লাহু মা ফিস-সামাওয়াতি ওয়ামা ফিল-আরদ। মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইন্দাহু ইল্লা বিইযনিহি। ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম। ওয়ালা ইউহীতূনা বিশাইইম মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা’আ। ওয়াসি‘আ কুরসিয়্যুহুস-সামাওয়াতি ওয়াল-আরদ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়াহুওয়াল-‘আলিয়্যুল-‘আযীম।

English transliteration

Allah la ilaha illa huwal-hayyul-qayyum. La ta’khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis-samawati wa ma fil-ard. Man dhal-ladhi yashfa‘u ‘indahu illa bi-idhnih. Ya‘lamu ma bayna aydihim wa ma khalfahum. Wa la yuhituna bishay’im min ‘ilmihi illa bima sha’. Wasi‘a kursiyyuhus-samawati wal-ard. Wa la ya’uduhu hifzuhuma. Wa huwal-‘aliyyul-‘azim.

বাংলা অর্থ

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁর। তাঁর অনুমতি ছাড়া কে তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন তাদের সামনে ও পেছনের সবকিছু। তিনি যতটুকু চান, ততটুকু ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছু তারা পরিবেষ্টন করতে পারে না। তাঁর কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে এবং এগুলোর সংরক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, মহান।

When to recite

Before sleep.

SourceQuran — Al-Baqarah 2:255Open source ↗